3. Hot News

‘অশুভ শক্তি’র বিরুদ্ধে সরকারের নীরবতায় টিআইবির উদ্বেগ

  • 2:05 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লোগো । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- দেশজ সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার এবং তার সমর্থকদের ওপর মানববন্ধন চলাকালে সংগঠিত মব-হামলার প্রেক্ষিতে সংস্থাটি বলেছে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং একটি বিপজ্জনক প্রবণতার প্রতিফলন। সংগঠনটির প্রশ্ন, এমন অশুভ বিকাশরোধে সরকার নীরব কেন।

টিআইবির মতে, শিল্পীকে দ্রুত গ্রেপ্তার করা হলেও প্রকাশ্য হামলা থেকে আহত বাউলদের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং এ বিষয়ে সরকারের অবস্থান না নেওয়া সংবিধানসম্মত অধিকারকে দুর্বল করেছে। সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাগুলো এমন মনে করায় যে সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকায়ত ঐতিহ্য ও সংখ্যালঘু বিশ্বাসের ওপর সুসংগঠিত চাপ বাড়ছে। তিনি মনে করিয়ে দেন, গত বছর সরকারের পরিবর্তনের পর ধর্মান্ধতার ভিত্তিতে আক্রমণাত্মক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে ধর্মীয় উগ্রতার ব্যানারে সক্রিয় কিছু গোষ্ঠী সাংস্কৃতিক বহুত্ববাদ ও ভিন্নমত দমনে পরিকল্পিত লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, কেন নীতিনির্ধারকেরা এমন চাপের কাছে নতি স্বীকার করলেন।

টিআইবি বলছে, সরকারের নীরবতা এবং আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় তোষণ হিসেবে ব্যবহার করছে। বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় ভিডিওচিত্রে পুলিশের অনাগ্রহী উপস্থিতিকে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া গোষ্ঠীগত সহিংসতাকে অঘোষিত অনুমোদনের ঝুঁকি সৃষ্টি করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন শিল্পীর বিরুদ্ধে রাষ্ট্র যেই দ্রুত পদক্ষেপ নেয়, প্রকাশ্য সহিংসতার ক্ষেত্রে তার সামান্য দৃঢ়তাও দেখা যায় না। এতে রাষ্ট্র কী বার্তা দিচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে। তিনি মনে করেন, ভিন্নমত ও সাংস্কৃতিক স্বাধীনতার ওপর ধারাবাহিক আক্রমণ এবং রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা সমাজে অসহিষ্ণুতা ও বিভাজনকে আরও গভীর করছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রতিশ্রুত মানবাধিকার, সংখ্যালঘু সুরক্ষা এবং সাংস্কৃতিক স্বাধীনতা বারবার আঘাতের মুখে পড়ছে। তাই মব-হিংসা, ধর্মীয় উস্কানি ও ভিন্নমত দমনরোধে সুস্পষ্ট অবস্থান নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

 

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au