বাংলাদেশ

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা

  • 10:15 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন এবং সময় বাড়ানোর দাবিতে দীর্ঘ আন্দোলনের পর পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা জানান, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্য তৈরি করা এবং আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানোর কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

পরীক্ষার্থীরা বলেন, নতুন সময়সূচি বদলানো হয়নি, তাই বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাদের দাবি, নতুন পরীক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্য পরীক্ষার সময় পেছানো ছিল মানবিক দাবি, কিন্তু গুরুত্ব না পাওয়ায় তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী সাইফ মুরাদ বলেন, গত ৩০ দিন ধরে তারা পিএসসি ও সংশ্লিষ্ট দপ্তরে ঘুরে সমাধান চাইছিলেন। অনেকবার হামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন ৪০ থেকে ৫০ জন। কারও মাথায় ১০টির বেশি সেলাই লেগেছে। আহত অবস্থায় পরীক্ষায় বসা সম্ভব না হলেও কারও খোঁজ নেননি কর্তৃপক্ষ। তিনি জানান, তারা শুরুতে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করেননি, শুধু সমাধানের আশা করেছিলেন। কিন্তু সমস্যার চাপে শেষ দিকে রাস্তায় নামতে বাধ্য হন।

তিনি আরও বলেন, দেশে এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে জোরের ওপর নির্ভর করে অযৌক্তিক দাবিও মানা হয়। কিন্তু তাদের দাবি ছিল শুধুই সময়। নতুন পরীক্ষার্থীরা যাতে প্রস্তুতির সুযোগ পান এবং পুরোনোদের তুলনায় বৈষম্যের মুখে না পড়েন। তার ভাষ্য অনুযায়ী, পুরোনো পরীক্ষার্থীরা তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন, ফলে তারা প্রস্তুত থাকতে পেরেছেন। কিন্তু নতুনদের জন্য অল্প সময়ে প্রস্তুতি সম্ভব হয়নি।

সাইফ মুরাদ অভিযোগ করেন, তাদের আন্দোলনে দমনপীড়ন চালানো হয়েছে এবং পিএসসির চেয়ারম্যান নিজের পরিকল্পনার জেদের কারণে পরীক্ষাটি চাপিয়ে দিচ্ছেন। তারা কোনো রাজনৈতিক স্লোগান দেননি। শুধু ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ চেয়েছেন।

এদিকে সরকারি কর্মকমিশন জানিয়ে দিয়েছে, আগের সিদ্ধান্তই বহাল থাকবে। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বরই শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ সংশ্লিষ্ট কিছু বিষয় শুধু ঢাকায় নেওয়া হবে বলেও কমিশন জানিয়েছে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au