বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে এবার ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

  • 2:05 pm - November 27, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ নভেম্বর- সরকার একযোগে দেশের ৮ বিভাগের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে এই ব্যাপক রদবদল করা হয়েছে। তাঁরা মনে করছেন, নির্বাচনের তদারকি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানো জরুরি ছিল।

এর আগে দুপুরে লটারীর মাধ্যমে সরকার একযোগে ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করে নতুন দায়িত্ব দেয়। প্রশাসনের শীর্ষ থেকে মাঠপর্যন্ত টানা এই পরিবর্তন নির্বাচনকালীন কাজের প্রস্তুতির মধ্যেই এসেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুনভাবে দায়িত্ব পাওয়া ইউএনওদের দ্রুত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্বাচনসহ স্থানীয় উন্নয়ন, সরকারি সেবা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে তাঁদের সমন্বয়মূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে নথিতে।

প্রজ্ঞাপনগুলোতে প্রতিটি জেলার তালিকা অনুযায়ী ইউএনওদের নাম, আগের কর্মস্থল ও নতুন দায়িত্বস্থান উল্লেখ করা হয়েছে। কর্মকর্তাদের বড় অংশই আগের কর্মস্থলে সফলভাবে দায়িত্ব পালন করায় নতুন স্থানে পদায়ন পেয়েছেন বলে মন্ত্রণালয় জানায়।

মাঠ প্রশাসনের এই পরিবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় প্রশাসনিক মহলে ব্যস্ততা বেড়েছে। নতুন দায়িত্ব পাওয়া ইউএনওদের অনেকে জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ ও কার্যকর প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই তাদের প্রথম লক্ষ্য হবে।

 

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au