ডিজিটাল মাধ্যমে নকলের জন্য শাস্তির বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা আইন’ পাস
মেলবোর্ন, ১৯ জুন- প্রযুক্তির অপব্যবহার রোধ এবং পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে নকলের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করে ‘পাবলিক পরীক্ষা…
মেলবোর্ন, ২৮ নভেম্বর- দেশজুড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠোর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার জারি করা চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং নিয়মিত ফায়ার ড্রিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানায়, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয় ও সংস্থাকে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বিরতিতে মহড়া আয়োজনে বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশারসহ অন্যান্য নিরাপত্তা উপকরণ কার্যকর আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে।
মাউশির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে আগুন লাগলে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au