বাংলাদেশ

পাবনায় বিএনপি ও জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • 5:50 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর-  পাবনার ঈশ্বরদীর চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলও রয়েছেন। মক্কেল মৃধা, মনিরুল ইসলাম, লালন মৃধা এবং আলীম হোসেন বাঁধনের নামও প্রাথমিকভাবে পাওয়া গেছে। সবাইকে ঈশ্বরদী ও পাবনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় আগের দিন। বুধবার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধাসহ তার লোকজন জামায়াতের ওয়ার্ড সভাপতি হাফেজ ইকবাল হোসেন ও আরও একজনকে মারধর করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন অধ্যাপক আবু তালেব মন্ডল এবং জামায়াতের নেতাকর্মীরা। পাশাপাশি তারা নির্বাচনী প্রচারও চালাচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী, তখন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা তাদের ওপর হামলা চালায় এবং আবু তালেবের গাড়িসহ প্রায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার পর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পুরো সময়জুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জামায়াতপ্রার্থী আবু তালেব মন্ডলের দাবি, তারা পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলেন। সেই সময় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারী মক্কেল মৃধার নেতৃত্বে অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। তিনি বলেন, তার গাড়ি ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং ৬০ থেকে ৭০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের লোকজনই পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনাস্থলে থাকা সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার বলেন, জামায়াতের হামলায় মক্কেল মৃধা, তার ছেলে মনিরুল ইসলাম, যুবদলকর্মী লালন মৃধা ও স্বেচ্ছাসেবক দলের আলীম হোসেন বাঁধনসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ফরমেশন বদলে পুরোনো ছকে ফিরছে ব্রাজিল

মেলবোর্ন, ১৯ জুন- মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর নিজেদের কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে ব্রাজিল। দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি ঝুঁকিপূর্ণ কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে না গিয়ে…

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫

মেলবোর্ন, ১৯ জুন- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩৫ জন…

ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ধস ও বন্যার আশঙ্কা, দার্জিলিং–শিলিগুড়ি সড়ক যোগাযোগ বন্ধ

মেলবোর্ন, ১৯ জুন- রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পাহাড়ি ও সমতল এলাকা। পাহাড় থেকে সমতল পর্যন্ত বিভিন্ন জায়গায় ধস, সেতু…

পঙ্কজ হত্যা মামলা: মালয়েশিয়া পালাতে গিয়ে প্রধান আসামি গ্রেপ্তার

মেলবোর্ন, ১৯ জুন- চট্টগ্রামে পটিয়ায় পঙ্কজ শীল হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। হত্যাকাণ্ডের পর সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পালানোর পরিকল্পনা, দেশের ভেতরে…

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক সংঘাত, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর…

যোগ: আমার অভিজ্ঞতায় শরীর-মন-আত্মার মিলন ও জাতির শ্বাস-প্রশ্বাস

মেলবোর্ন, ১৯ জুন- আন্তর্জাতিক যোগ দিবস ২০১৫ সাল থেকে সারাবিশ্বব্যাপী পালিত হচ্ছে। আমি নিজে প্রথম  ২০১৭ সালের ২১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au