গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…
মেলবোর্ন ৭ ডিসেম্বর- হলিউডের জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে মালিকানা হস্তান্তরের বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানায় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
বেশ কিছুদিন ধরেই ওয়ার্নার ব্রাদার্স বিক্রির গুঞ্জন ছিল। শেষপর্যন্ত কমকাস্ট, প্যারামাউন্ট ও স্কাইডান্সকে পেছনে ফেলে আলোচনায় এগিয়ে আসে নেটফ্লিক্স। এরই মাধ্যমে বিনোদন বাজারে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে তৈরি হয়েছে ‘হ্যারি পটার’ ও ‘গেম অফ থ্রোনস’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ। নেটফ্লিক্সের হাতে যাওয়ার ফলে বৈশ্বিক বাজারে কনটেন্ট সম্প্রসারণে নতুন দিগন্ত খুলবে বলেই ধারণা বিশ্লেষকদের।
নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস জানান, এই চুক্তির ফলে দেশ-বিদেশের দর্শকদের কাছে আরও বৈচিত্র্যময় কনটেন্ট পৌঁছানো সম্ভব হবে। তবে বিশেষজ্ঞদের মত, প্রতিযোগী সংস্থাগুলোর সঙ্গে ব্যবসার প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে।
এদিকে দর্শকেরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে নতুন ধরনের সিরিজ ও চলচ্চিত্র পাওয়ার সুযোগ আরও বাড়বে।
উল্লেখ্য, ১৯২৩ সালে ওয়ার্নার ব্রাদার্সের যাত্রা শুরু হলেও, এই প্রতিষ্ঠানটি নতুন রূপে আত্মপ্রকাশ করে ২০২২ সালে। সেই সময় ওয়ার্নার মিডিয়া বিভাগের স্পিন-অফ এবং ডিসকভারি আইএনসি-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত হয় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। বর্তমানে এর অধীনে রয়েছে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও, ডিসি এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au