সর্বশেষ

মোদিকে কটাক্ষ করে মামলায় ভোজপুরি গায়িকা

  • 1:29 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার

মেলবোর্ন ৭ ডিসেম্বর- চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আইনি জটিলতায় পড়লেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছিলেন, ‘কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’

এই মন্তব্যের পরপরই এই গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনায় মোদিকে দায়ী করেন নেহা। মুহূর্তেই ভাইরাল হয় নেহার ওই মন্তব্য। ওই সময় নিজের বক্তব্যের পেছনে যুক্তি উপস্থাপন করে তিনি জানিয়েছিলেন, পহেলগামে পর্যটকদের হামলা, তাদের নিরাপত্তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। গায়িকা জানান, স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে সেই অধিকার তার আছে।

পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে নেহা সিং রাঠৌর নিজের মন্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনও প্রতিবাদী গান বাঁধেননি, বরং স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে পর্যটকদের নিরাপত্তা ও সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এদিকে, গায়িকার এই মন্তব্য জাতিগত বিদ্বেষ ও রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়াতে পারে, এমন অভিযোগ এনে লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন কবি অভয় প্রতাপ সিং (যিনি অভয় সিংহ নামেও পরিচিত)। তার দাবি, গায়িকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে।

এই শাখার আরও খবর

নিউ ইয়র্কে মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

মেলবোর্ন, ১ মে-  যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এর জ্যামাইকা, কুইন্স এলাকায় একটি মসজিদে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়…

শিক্ষক অপমান কাণ্ডে বিচারপতির বিরুদ্ধে তোলপাড়; উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ মে:  সম্মানিত এক শিক্ষককে শুধু বাসায় ডেকে অপমানই নয়, জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগে টালমাটাল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ঘটনাটি আলোর…

কৈলাস মানস সরোবর যাত্রা : ১০০০ ভারতীয় তীর্থযাত্রীর সুবিধা দেবে চীন

মেলবোর্ন, ১ মে-  দীর্ঘ বিরতির পর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে চীন। ২০২৬ সালে এই তীর্থযাত্রায় অংশ নিতে যাওয়া প্রায়…

ইরানে ‘যেকোনো সময়’ হামলার আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন সিনেটর

মেলবোর্ন, ১ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নতুন করে সামরিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আন্তর্জাতিক গণমাধ্যমের…

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au