বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ

  • 10:10 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৩২ বার
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জ ১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিনি ক্ষমতার প্রভাব ব্যবহার করে ব্যক্তিগত সুবিধার জন্য এই কাজগুলো করিয়েছেন। রোববার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদক বলছে, তারা ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের বস্তুনিষ্ঠতা বিবেচনা করেই অনুসন্ধান শুরু করে। যাচাই বাছাই শেষে অভিযোগটিকে আমলে নেওয়া হয়েছে। নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িতে ২০২৩ সালে দায়িত্ব শেষে ওঠেন আবদুল হামিদ। অভিযোগ অনুযায়ী, ওই বাড়ির দুই পাশের রাস্তা বাঁধিয়ে ওয়াকওয়ে তৈরি, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ, খালের পাড়ে উন্নত ল্যাম্পপোস্ট বসানোসহ নানা উন্নয়নমূলক কাজ তার সুবিধা বিবেচনায় করা হয়। এসব কাজে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে। খাল সংস্কারের অংশ হিসেবে রাজউকের প্রকল্পেও বাড়তি ব্যয়ের অভিযোগ উঠেছে।

২০২৪ সালের ৫ আগস্ট তিনি নিকুঞ্জের বাড়ি ছেড়ে যান। তার আগেই পুরো এলাকাটি নিরাপত্তার আওতায় ছিল এবং সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি ছিল। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে।

রাজউক সূত্র জানায়, আবদুল হামিদ ১৯৯৭ সালে এমপি কোটায় তিন কাঠার প্লট বরাদ্দ পান এবং পরে সেখানে বাড়ি নির্মাণ করেন। শুধু তিনি নন, নিকুঞ্জ এলাকায় পূর্বের সরকারদলীয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, সাবেক এমপি, মন্ত্রী, কর্মকর্তা, ব্যবসায়ী ও ঘনিষ্ঠজনদের বহু বিলাসবহুল বাড়ি রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ এখন দেশে নেই বলে জানা গেছে।

বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত খুবই বিরল। হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম ব্যক্তি যিনি দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হন। এবার দ্বিতীয়বারের মতো আরেক সাবেক রাষ্ট্রপতি দুদকের মুখোমুখি হচ্ছেন।

এই শাখার আরও খবর

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৯ জুন- দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, কর্মমুখী ও বিশ্বমানের করে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা…

টোকিওর প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ আহত ১০

মেলবোর্ন, ১৯ জুন-  জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। শুক্রবার টোকিওর কিতা…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

ডিজিটাল মাধ্যমে নকলের জন্য শাস্তির বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা আইন’ পাস

মেলবোর্ন, ১৯ জুন- প্রযুক্তির অপব্যবহার রোধ এবং পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে নকলের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করে ‘পাবলিক পরীক্ষা…

ফরমেশন বদলে পুরোনো ছকে ফিরছে ব্রাজিল

মেলবোর্ন, ১৯ জুন- মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর নিজেদের কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে ব্রাজিল। দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি ঝুঁকিপূর্ণ কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে না গিয়ে…

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫

মেলবোর্ন, ১৯ জুন- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩৫ জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au