বাংলাদেশ

এনসিপিসহ তিন দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

  • 10:57 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৫৮ বার
এনসিপিসহ তিন দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জোটের মুখপাত্র হিসেবে দায়িত্বও পালন করবেন।

জোটে এনসিপি ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় ছিলাম। এখন তিনটি দল একত্রিত হয়ে একটি জোট গঠন করেছি। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবাই একসঙ্গে কাজ করতে চায়। পুরনো ব্যবস্থায় অসন্তুষ্টি ছিল। আমাদের ভুল-ত্রুটি থাকলেও আজ আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে তিনটি দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি নাসনাত কাইয়ূম বলেন, “তিন দল নিয়ে জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই বিশ্বাসে এগোচ্ছি।”

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au