বাংলাদেশ

এ বছর ৪ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক

  • 2:50 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন ৪ বিশিষ্ট নারী।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক ২০২৫-এর জন্য চার নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও ক্রীড়া- এই চার ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের কাজকে মূল্যায়ন করে মনোনয়ন চূড়ান্ত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

চূড়ান্ত তালিকায় রয়েছেন নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার ক্ষেত্রে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি প্রতি বছর সমাজে নারীর উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভা গত ২৭ নভেম্বর ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দুই সভার সুপারিশ একত্র করে সারসংক্ষেপ আকারে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। পরে প্রধান উপদেষ্টা সেই সারসংক্ষেপ অনুমোদন করেন। এখন কেবল প্রজ্ঞাপন জারির বাকি।

পদকপ্রাপ্তদের নাম ঘোষণার পর সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হচ্ছে। নারীর অগ্রযাত্রায় যাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন, তাঁদের অবদানকে এগিয়ে দিতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au