বাংলাদেশ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় নামছে এয়ার অ্যাম্বুলেন্স

  • 4:26 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতিতে এগোচ্ছে তার পরিবার ও চিকিৎসক দল। কাতারের পৃষ্ঠপোষকতায় ভাড়া করা এয়ার এম্বুলেন্সটি মঙ্গলবার সকালেই ঢাকায় পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ জানিয়েছেন, নির্ধারিত এয়ার এম্বুলেন্সটি সকাল ৮টার পরপরই ঢাকায় নামবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে, যদিও সময়সূচি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিক্যাল দলের প্রস্তুতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার এম্বুলেন্স ভাড়া করা হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা তদারকিতে থাকা মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। লন্ডনে নেওয়ার বিষয়ে বোর্ড এখনো চূড়ান্ত মত দেয়নি। গ্রিন সিগন্যাল পেলেই তাকে স্থানান্তর করা হবে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের ব্যবস্থাপনায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চার মাস চিকিৎসা শেষে তিনি গত মে মাসে একই ব্যবস্থায় দেশে ফেরেন।

এই শাখার আরও খবর

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au