সর্বশেষ

আজ প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার

  • 2:04 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ কারণে শুক্রবার দুই পত্রিকার কোনো ছাপা সংস্করণ প্রকাশিত হচ্ছে না। একই সঙ্গে তাদের অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, রাতে আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে কর্মরত সব সাংবাদিক ও কর্মচারীকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে অফিসের যাবতীয় সম্পাদকীয়, মুদ্রণ ও অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অফিসে কাজ চালু করা সম্ভব নয়। ফলে শুক্রবারের সংখ্যা প্রকাশ করা যাচ্ছে না এবং ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মেও আপডেট দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রথমে দৈনিক প্রথম আলো, পরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা অফিস ভবনে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় দুই পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মচারী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন।

এরপর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করে। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও অফিস ভবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় গণমাধ্যম অঙ্গনে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au