বাংলাদেশ

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত: হিউম্যান রাইটস ওয়াচ

  • 5:57 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার
সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় ভয়াবহ আঘাত: হিউম্যান রাইটস ওয়াচ

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি ও গুরুতর আঘাত এবং গণতান্ত্রিক সমাজের জন্য একটি অশনিসংকেত।

শুক্রবার ১৯ ডিসেম্বর লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ওই দিন বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, এই সহিংস ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন বাংলাদেশ দীর্ঘদিনের স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি সংবেদনশীল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।

এইচআরডব্লিউ মনে করে, সংবাদমাধ্যমের ওপর হামলা কেবল সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নই নয়, বরং এটি জনগণের তথ্য জানার অধিকারকেও সরাসরি ক্ষতিগ্রস্ত করে। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্বলতা এবং চলমান রাজনৈতিক সহিংসতা দেশের নাগরিক পরিসরকে ক্রমেই সংকুচিত করছে, যা ভবিষ্যতে আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে বলে সংস্থাটি সতর্ক করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা উদ্বেগজনক এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হলে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। সহিংসতায় উসকানি দেওয়া কিছু রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ঘৃণামূলক বক্তব্য, সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও বাড়তি ঝুঁকির মধ্যে ফেলছে।

এইচআরডব্লিউ তার বিবৃতিতে সরকারকে দ্রুত দোষীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের নিরাপত্তা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au