সর্বশেষ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

  • 8:16 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু। প্রতিকী ছবি

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বগুড়ার সোনাতলায় রেললাইনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টায় বোনারপাড়া-সান্তাহার রেল লাইনের সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার রনি বেগম (৩০) এবং তার ছেলে আরাফাত (৮)। এই তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি বেগম সকালে ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার সময় স্থানীয় ওই ব্যক্তি আহত হন।

সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।”

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au