সর্বশেষ

৯ কোটি নয়, আরও বেশি পাওয়ার যোগ্য মুস্তাফিজ : তাসকিন

  • 4:27 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য। বিপিএল চললেও এর মধ্যেই রিশাদ হোসেন খেলছেন বিগ ব্যাশে, আর সম্প্রতি আইএল টি-টোয়েন্টি শেষ করে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসানও, যদিও বর্তমানে তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই।

আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে নয় উইকেট শিকার করেন তাসকিন। পরিবারের সঙ্গে ঢাকায় কিছু সময় কাটিয়ে বিপিএলের জন্য তিনি যোগ দেন সিলেটে, ঢাকা ক্যাপিটালসের ক্যাম্পে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিদেশি লিগে খেলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানান এই পেসার।

তাসকিনের মতে, ভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করা নিজের খেলাকে সমৃদ্ধ করে। তিনি বলেন, আলাদা সংস্কৃতি, কোচিং পদ্ধতি ও অভিজ্ঞতার আদান-প্রদান ক্রিকেটার হিসেবে উন্নত হতে সহায়তা করে। বোর্ডের এনওসি নীতিকে তিনি ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।

নিজের আইএল টি-টোয়েন্টি অভিজ্ঞতা প্রসঙ্গে তাসকিন জানান, টুর্নামেন্টটি বোলারদের জন্য সহজ ছিল না। প্রতিটি দলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকায় চ্যালেঞ্জ ছিল বড়। তবে এই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আইএল টি-টোয়েন্টিতে আট ম্যাচে ১৫ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। এক পর্যায়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাও তাঁকে ঘিরে।

আসন্ন আইপিএলে মুস্তাড়ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ মূল্য। বিষয়টি নিয়ে তাসকিনের মন্তব্য স্পষ্ট। তাঁর ভাষায়, মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বহুবার। আইপিএল ও আইএল টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এই মূল্য তার প্রাপ্য। বরং আরও বেশি পারিশ্রমিক পেলেও সেটি অস্বাভাবিক হতো না বলেই মনে করেন তাসকিন।

তাসকিনের মতে, মুস্তাফিজ শুধু ৯ কোটিতেই সীমাবদ্ধ নন, বর্তমান ফর্ম ও অভিজ্ঞতায় তিনি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বড় মূল্য পাওয়ার দাবিদার।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au