সর্বশেষ

রোনালদোর সঙ্গে নিজের তুলনায় নাখোশ ইয়ামাল

  • 2:33 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-গ্লোব সকার অ্যাওয়ার্ড-এ বেস্ট ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। ১৮ বছরের স্প্যানিশ ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে মেসি-রোনালদের সঙ্গে তুলনাও শুরু হয়ে গেছে। তবে কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে নিজের তুলনা করাটা মোটেও ভালোভাবে দেখছেন না ইয়ামাল। তিনি বলেছেন, কারও সঙ্গে কোনো তুলনা নয়—আমি নিজেই নিজের পথ তৈরি করতে চাই।

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও অনেকেই ইয়ামালের তুলনা করেন। তবে রোনালদোর সঙ্গে নিজের তুলনা করাটা বোধহয় ইয়ামালের কাছে খুব একটা ভালো লাগেনি।

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে নিজের পুরস্কার গ্রহণ করছিলেন ইয়ামাল, তখন তার সামনের সারিতে বসে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ বছর বয়সী ইয়ামাল সেরা ফরোয়ার্ড এবং সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এরপর তার বক্তব্য শুনে মুগ্ধ হন রোনালদো।

পুরস্কার গ্রহণের সময় ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, তিনি কাকে অনুসরণ করতে চান বা কার সঙ্গে তুলনা পছন্দ করেন। উত্তরে ইয়ামাল বলেন, ‘শেষ পর্যন্ত নিজেকে কারও সঙ্গে তুলনা না করাটাই ভালো। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা যা করেছেন, তা করেছেন নিজেদের মতো করে। আমিও আমার নিজের পথ নিজেই তৈরি করতে চাই।’

এই কথার পরই ক্যামেরা ঘুরে যায় রোনালদোর দিকে। ইয়ামালের কথা শুনে আল-নাসর তারকা হেসে উঠেন এবং মাথা নেড়ে স্পষ্টভাবে ইয়ামালের বক্তব্যের প্রতি সম্মতি জানান। তার এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে অনেকেই সম্মান ও প্রশংসার প্রকাশ হিসেবে দেখছেন।

২০২৫ সাল ইয়ামালের জন্য দারুণ একটি বছর। বার্সেলোনার হয়ে লা লিগাসহ তিনটি শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ফাইনালেও খেলেছিলেন, যদিও সেখানে রোনালদোর পর্তুগাল টাইব্রেকারে শিরোপা জিতে নেয়।

অন্যদিকে, রোনালদোর জন্যও রাতটি ছিল স্মরণীয়। তিনি নিজেও ‘বেস্ট মিডল ইস্টার্ন প্লেয়ার’ এবং ‘টপ গোলস্কোরার অল টাইম’ নামের দুটি পুরস্কার জেতেন।

এর আগেও রোনালদো প্রকাশ্যে ইয়ামালের প্রশংসা করেছেন। ইয়ামালকে ‘একজন ফেনোমেনন’ বলে আখ্যা দিয়ে সবাইকে অনুরোধ করেছিলেন, যেন এই তরুণ তারকার ওপর অযথা চাপ না দেওয়া হয়।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au