সর্বশেষ

১৫ দিনে ১৫ কোটি টিকিটের আবেদন পেল ফিফা

  • 2:40 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা যে কোথায় গিয়ে পৌঁছেছে, তার বড় প্রমাণ দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাত্র ১৫ দিনের মধ্যে বিশ্বকাপের টিকিট কিনতে আবেদন পড়েছে প্রায় ১৫ কোটি। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়াল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো জানান, বিশ্বকাপের জন্য মোট ৬-৭ মিলিয়ন টিকিট বিক্রির পরিকল্পনার রয়েছে। কিন্তু প্রথম ১৫ দিনেই প্রতিদিন গড়ে এক কোটি করে টিকিটের আবেদন এসেছে।

ইনফান্তিনোর ভাষায়, ‘‘বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা মোট ৪ কোটি ৪০ লাখ টিকিট বিক্রি করেছে। আর এবার মাত্র দুই সপ্তাহেই এত আবেদন এসেছে যে, চাইলে ৩০০ বছরের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব।’’

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও ইনফান্তিনো তার যুক্তি সহকারে ব্যাখ্যা করেন। তার মতে, বিপুল চাহিদা অর্জনকারী দেশগুলোর সমর্থকদের জন্য ৬০ ডলারের বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করা হয়েছে।

ফিফা সভাপতি জানান, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য থেকে।

বিশ্বকাপ থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা হয় জানিয়ে তিনি বলেন, ‘‘ফিফা না থাকলে বিশ্বের প্রায় ১৫০টি দেশে ফুটবল থাকত না। বিশ্বকাপ থেকে পাওয়া এই অর্থই বিশ্বব্যাপী ফুটবলে ফিরে যায়।’’

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au