সর্বশেষ

নিলামে তোলা হচ্ছে ভারতীয় ক্রিকেটারকে দেওয়া ব্র্যাডম্যানের ‘উপহার

  • 2:48 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-নিলামে উঠেছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। ব্র্যাডম্যান এই ক্যাপটি ভারতীয় টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন। গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে এটি সোহোনি পরিবারের কাছেই সংরক্ষিত ছিল; এর আগে কখনও এটি বিক্রির জন্য তোলা হয়নি বা পরিবারের বাইরে কোথাও প্রদর্শন করা হয়নি।

‘দ্য ডন’ হিসেবে পরিচিত ব্র্যাডম্যান আজও সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত। ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে মাত্র ৫২টি টেস্ট ম্যাচে তিনি ২৯টি সেঞ্চুরি করেছিলেন। বর্তমানে তাঁর একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তোলা হয়েছে, যার ডাক শুরু হয়েছে মাত্র ১ ডলার থেকে এবং আগামী ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে এই নিলাম শেষ হবে।

বর্তমান যুগের অস্ট্রেলীয় খেলোয়াড়দের মতো নয়, ব্র্যাডম্যানের যুগে টেস্ট ক্রিকেটাররা প্রতিটি সিরিজের জন্য আলাদা আলাদা ক্যাপ ব্যবহার করতেন।

লয়েডস অকশনসের লি হেমস বলেন, ‘এটি ক্রিকেট ইতিহাসের একটি আসল অংশ, যা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ব্যক্তিগতভাবে উপহার দিয়েছিলেন। দীর্ঘ ৭৫ বছর ধরে একটি পরিবারের মালিকানায় থাকা এবং ‘দ্য ডন’-এর সাথে সম্পৃক্ত। নিলামে এটি ব্র্যাডম্যান-সম্পর্কিত অন্যতম গুরুত্বপূর্ণ বস্তুতে পরিণত হয়েছে।’

১৯৪৮ সালে ব্র্যাডম্যান যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখন তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এটি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত।

১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময় এই ক্যাপটি ব্যবহৃত হয়েছিল। এখন প্রকাশ্য নিলামে তোলা হবে, যা ইতোমধ্যে ব্যক্তিগত সংগ্রাহক, জাদুঘর, প্রতিষ্ঠান এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, ১৯২৮ সালে অভিষেকের মৌসুমে ব্র্যাডম্যানের পরা প্রথম ব্যাগি গ্রিন ক্যাপটি ২০২০ সালে সাড়ে চার লাখ ডলারে বিক্রি হয়েছিল।

তবে এখন পর্যন্ত ব্যাগি গ্রিন ক্যাপের জন্য সর্বোচ্চ মূল্যের রেকর্ড শেন ওয়ার্নের দখলে। ২০১৯-২০ সালের ভয়াবহ দাবানলে জরুরি পরিষেবাগুলোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই লেগ স্পিনারের ক্যাপটি ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে কমনওয়েলথ ব্যাংক কিনে নিয়েছিল। অবশ্য ওয়ার্ন তার পুরো ক্যারিয়ারে কেবল ওই একটিই ক্যাপ ব্যবহার করেছিলেন।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au