সর্বশেষ

আর জাতীয় দলে খেলার ‘শখ’ নেই সাকিবের

  • 3:58 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না।

বারবার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সাকিবের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন আর দেশের হয়ে খেলার ইচ্ছে নেই এই অলরাউন্ডারের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি কাউকে দেখাতে কিছু করছি না। আমার এখন খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে। আমি আমার ক্রিকেটটা পছন্দ করি। বিভিন্ন লিগে ক্রিকেটটাই খেলে যাচ্ছি।’

এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি আসলে এত চিন্তা করি না যে পরে কী আছে। এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আইএল পুরোটা খেলতাম। তারপর যদি বিপিএলে খেলার সুযোগ থাকত, তাহলে খেলতাম।’ ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা অবশ্য সাকিব অনেকবার প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au