সর্বশেষ

অ্যাস্টন ভিলাকে হারিয়ে বছর শেষ করলো আর্সেনাল

  • 1:56 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-আক্রমণে আধিপত্য দেখিয়ে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। যদিও প্রতিপক্ষের মাঠে গিয়ে সমান লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম চমক ভিলা। ব্যবধান গড়ে দিয়েছে গোল। ৪-১ ব্যবধানে ভিলাকে হারিয়ে বছর শেষ করল মিকেল আর্তেতার দল। একইসঙ্গে শীর্ষে থাকা গানাররা পয়েন্ট টেবিলেও ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে।

এমিরেটস স্টেডিয়ামে শীর্ষ এক ও তিন নম্বর দলটি মুখোমুখি হয়। দুই দলের এই দ্বৈরথে প্রথমার্ধ ছিল গোলশূন্য, অর্থাৎ ৫টি গোলই হয়েছে বিরতির পর। আর্সেনালের হয়ে একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্টিন জুবিমেন্দি, লিয়েন্দ্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল জেসুস। বিপরীতে যোগ করা সময়ে এক গোল ব্যবধান কমান ভিলার ওলি ওয়াটকিন্স।

৪৮ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য ১৯টি শট নেয় স্বাগতিক আর্সেনাল, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে বল পজেশনে কিছুটা এগিয়ে থাকা ভিলা ৯ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে। এদিন প্রতিপক্ষের মাঠে নামার আগে সবমিলিয়ে ১১ ম্যাচ জয়ের সুখস্মৃতি ছিল ভিলার, তাদের সেই ছন্দে দেখা যায়নি ম্যাচটিতে। যদিও ম্যাচের প্রথম ভালো সুযোগটি অ্যাস্টন ভিলাই পেয়েছিল, তবে ওয়াটকিন্স লক্ষ্যে শট রাখতে পারেননি। বিপরীতে আক্রমণে নেতৃত্ব দিলেও প্রথমার্ধে তেমন কঠিন পরীক্ষা নিতে পারেনি আর্সেনালও।

বিরতির পর ভিলাকে চেপে ধরে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ৪৮ মিনিটে ডেডলক ভাঙেন তাদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালায়েস। সেখানে অবশ্য ভুল ছিল ভিলার আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের। কর্নার থেকে উড়ে আসা বল নাগালে থাকলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। মার্টিনেজের হাতে লাগার পর মাগালায়েসের গায়ে লেগে সেটি জালে জড়ায়। মিনিট চারেক লিড দ্বিগুণ করেন জুবিমেন্দি। মার্টিন ওডেগার্ডের থ্রু পাস ধরে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে তিনি গোলটি করেন।

৬৫ মিনিটে ওডেগার্ডের শট ঠেকান মার্টিনেজ। তবে বেশিক্ষণ আর সেই দৃঢ়তা দেখাতে পারেননি, মিনিট চারেক পর স্কোরলাইন ৩-০ করে আর্সেনাল। ট্রোসার্ডের নেওয়া ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট পোস্ট ঘেঁষে ভিলার জালে জড়ায়। ভিক্টর ইয়োকেরেসের বদলি নেমে এক মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়েল জেসুসও। ট্রোসার্ডের পাস পেয়ে ডি-বক্সের ভেতর নিখুঁত শটে এই ব্রাজিলিয়ান গোল করেন।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভিলার ব্যবধান কমান ওয়াটকিন্স। যদিও এই ইংলিশ ফরোয়ার্ড নিজের জন্মদিনটা পুরোপুরি রাঙাতে পারেননি দল হেরে যাওয়ায়। ৪-১ ব্যবধানে হার নিয়ে প্রতিপক্ষ ভিলা মাঠ ছাড়ে। আগে থেকেই প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। সর্বশেষ জয়ে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ভিলা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়।

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au