সর্বশেষ

আপসহীন নেত্রী খালেদা জিয়াকে নিয়ে বিসিবি সভাপতির আবেগঘন বার্তা

  • 10:23 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি ক্রিকেটের প্রতি খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করলেন বুলবুল।

এক বিবৃতিতে বুলবুল বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু জাতির জন্য এবং তার নেতৃত্ব এবং জনসেবা সম্পর্কে যারা জানেন, তাদের সকলের জন্য এটি অনেক বড় ক্ষতি।’

বুলবুল আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার খেলোয়াড়ি জীবনে যে ধরনের প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং পুরো দেশকে একতাবদ্ধ করতে ক্রিকেটের ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে বেশী লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।’

খেলাধুলায় খালেদা জিয়ার পাশাপাশি তার প্রয়াত পুত্র আরাফাত রহমানের অবদানের কথাও তুলে ধরেন বুলবুল।

তিনি বলেন, ‘ক্রিকেটে তাঁর উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবার, প্রিয়জন এবং দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাই, যারা এই ক্ষতিতে শোকাহত। আমরা তাদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি।’

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au