সর্বশেষ

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে আছেন যারা?

  • 10:29 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-২০২৫ সালের বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। সেরা একাদশে আধিপত্য অজি ক্রিকেটারদের। এছাড়া ভারতের তিনজন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার রয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে।

ঘোষিত একাদশে জায়গা হয়নি দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। দুই মহাতারকা বছরের শুরুতে সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হন।

বিরাট রোহিতরা জায়গা না পেলেও জায়গা পেয়েছেন ৩ ভারতীয় তারকা। ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। ২০২৫ সালে ১৯ ইনিংসে ৮১৩ রান করেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিলও। চলতি বছর ১৬ ইনিংসে ৯৮৩ রান করেছেন তিনি। তৃতীয় ভারতীয় হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ। এ বছর মাত্র ১৪ ইনিংসে ৩১ উইকেট পেয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা পেসার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হলেন ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন হেড-ক্যারিরা। আর বোলিংয়ে বরাবরের মতোই ধারাবাহিক ছিলেন স্টার্ক। তবে নতুন সংযোজন বোল্যান্ড এ বছর নিজেকে প্রমাণ করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ : লোকেশ রাহুল, ট্রাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, স্কট বোল্যান্ড, সাইমন হার্মার।

দ্বাদশ ব্যক্তি : রবীন্দ্র জাদেজা

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au