সর্বশেষ

সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

  • 3:35 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ জানুয়ারি-প্রতিপক্ষ শক্তিশালী, ওদের সমর্থকরা অবিশ্বাস্য… লড়াই কঠিন হবে’, ম্যাচের আগে দলকে সতর্ক করে দিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা। হলোও তাই।আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই হলেও গোলের দেখা পেল না কেউ। নতুন বছরের প্রথম দিন থেমে গেল ম্যানচেস্টার সিটির জয়রথ।

সান্ডারল্যান্ডের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।

আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের মাঠে খেলা এই মৌসুমে সব দলের জন্যই কঠিন হয়ে উঠছে। এখানে এর আগে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল, অ্যাস্টন ভিলার মতো দলও। সব মিলিয়ে আসরে ঘরের মাঠে ১০ ম্যাচে এখনও হারেনি সান্ডারল্যান্ড (৫ জয় ও ৫ ড্র)।

১৯ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

৭ জয় ও ৮ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সান্ডারল্যান্ড।

পুরো ম্যাচে দুই দলই লক্ষ্যে শট রাখতে পারে সমান ৪টি করে। গোলের জন্য সিটির ১৪ শটের বিপরীতে সান্ডারল্যান্ড নিতে পারে ১০টি। প্রথমার্ধে দুই দলেরই কেবল একটি করে শট লক্ষ্যে ছিল। ১৯তম মিনিটে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির শট ঠেকান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

৩৭তম মিনিটে আর্লিং হলান্ডের প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গন্সালেসের বদলি হিসেবে লম্বা সময় পর মাঠে ফেরেন রদ্রি। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে খেলতে পারেন কেবল ১ মিনিট।

৪৮তম মিনিটে সুযোগ পান সাভিনিয়ো। তিনিও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। ৭৪তম মিনিটে গোল পেতে পারত সিটি; কিন্তু ইয়োশকো ভার্দিওলের শট পোস্টে লাগে।

শেষ দিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও ডেডলক ভাঙতে পারেনি সিটি।

এই শাখার আরও খবর

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au