সর্বশেষ

মা-মেয়ে দু’জনের সঙ্গেই ‘রোমান্স’ যে নায়কের

  • 4:02 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- এখন তার বয়স ৬৩। কিন্তু এই বয়সেই বর্তমান প্রজন্মের অভিনেতাদের সঙ্গে সমানতালে কাজ করছেন ভারতের বাংলা সিনেমার এভারগ্রিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চার দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে নিজেকে বারবার নতুন করে প্রমাণ করেছেন এ অভিনেতা। যদিও নিজের সাফল্য নিয়ে অতিরঞ্জনে বিশ্বাসী নন প্রসেনজিৎ, তবু ইন্ডাস্ট্রির অনেকেই তাকে উত্তম কুমারের পর বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার বলে মনে করেন।

৪২ বছরের অভিনয়জীবনে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ। বয়সের দিক থেকেও তিনি বলিউডের সালমান খান কিংবা শাহরুখ খানের চেয়ে বড়। ষাট পেরিয়েও তার ফিটনেস ও পর্দার উপস্থিতি নজরকাড়া। এই দীর্ঘ যাত্রাপথে এমন এক বিরল কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে- টলিউডের একই মা ও মেয়ের সঙ্গে পর্দায় রোমান্স করেছেন তিনি।

আশি ও নব্বইয়ের দশকে সুচিত্রা সেনকন্যা মুনমুন সেনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ। আপন ঘরে, নিশি তৃষ্ণা-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের মন জয় করেছিল।

পরবর্তীতে নতুন শতাব্দীতে এসে মুনমুন সেনের কন্যা রাইমা সেনের সঙ্গেও কাজ করেন প্রসেনজিৎ। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সাহিত্যনির্ভর ছবি চোখের বালি দিয়ে শুরু হয় তাদের জুটি। এরপর নৌকাডুবি ও ক্ষত–এর মতো ছবিতে প্রসেনজিৎ–রাইমার অভিনয় প্রশংসিত হয়। নৌকাডুবি ছবিতে একইসঙ্গে দেখা গেছিল মুনমুন সেনের আরেক কন্যা রিয়া সেনকেও।

বয়সের ফারাক থাকলেও তা কখনোই পর্দার রসায়নে বাধা হয়ে দাঁড়ায়নি। রাইমা সেন প্রসেনজিতের চেয়ে বয়সে প্রায় ২৭ বছরের ছোট, অন্যদিকে মুনমুন সেন আবার তার চেয়ে বয়সে প্রায় আট বছরের বড়।

সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশন অনুষ্ঠানে মুনমুন সেন ও রাইমা সেনের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় প্রসেনজিৎকে। সেখানেই হাসিমুখে তিনি বলেন, “মা ও মেয়ে—দু’জনই আমার নায়িকা।” টলিউডে এমন বিরল ঘটনা যে আজও দর্শকদের কৌতূহলের কেন্দ্রে, তা বলাই বাহুল্য।

এই শাখার আরও খবর

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au