মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…
মেলবোর্ন, ৭ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের সংখ্যা বাড়ছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১২২ জন মনোনয়নপ্রার্থী আপিল করেছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা জানিয়েছে, মঙ্গলবার আপিল দাখিলের সময়সীমা শেষে এ তথ্য পাওয়া গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য সারা দেশের ৩০০ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি ২৩টি আপিল জমা পড়েছে। এরপর রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা ও ময়মনসিংহ অঞ্চলে ১৬টি করে, কুমিল্লা অঞ্চলে ১৪টি, রংপুরে ১০টি, সিলেটে ৮টি, চট্টগ্রামে ৮টি, বরিশালে ৫টি এবং ফরিদপুর অঞ্চলে ৫টি আপিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবার সংসদ নির্বাচনের জন্য মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। জমা পড়ে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। বাতিলের সংখ্যায় ঢাকা অঞ্চল শীর্ষে, যেখানে ১৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au