আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা বেটসের
মেলবোর্ন, ২৫ এপ্রিল- দীর্ঘ দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা সুজি বেটস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই…
মেলবোর্ন ১১ জানুয়ারি- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজ্যজুড়ে একযোগে ১১টি বড় দাবানল সক্রিয় রয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৩০টি ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় রাজ্য সরকার ভিক্টোরিয়াজুড়ে ‘স্টেট অব ডিজাস্টার’ ঘোষণা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে দিন-রাত কাজ করছেন। তবে তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আগুনের ঝুঁকি কমাতে রাজ্যজুড়ে রোববার পর্যন্ত সম্পূর্ণ ‘টোটাল ফায়ার ব্যান’ জারি করা হয়েছে। এ সময়ে কোথাও খোলা আগুন জ্বালানো, বারবিকিউ করা কিংবা আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সরকারি ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দাবানল পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরতদের যেকোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ আসতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au