বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • 3:58 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:৩০৯ বার
বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে এবং পরবর্তী পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে বহাল থাকবে। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ৭৫টি দেশ এই স্থগিতাদেশের আওতায় পড়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে কনস্যুলার অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় ভিসা আবেদনকারীদের যোগ্যতা আরও কঠোরভাবে যাচাই করা হবে এবং সন্দেহ হলে আবেদন সরাসরি বাতিল করা যাবে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য মার্কিন ভিসা পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা এবং ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ পড়াশোনা, চিকিৎসা, পারিবারিক পুনর্মিলন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন। নতুন এই স্থগিতাদেশের কারণে তাদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়বে এবং নতুন নিয়ম অনুযায়ী কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ‘পাবলিক চার্জ’ আইনের ভিত্তিতে এমন আবেদনকারীদের ভিসা বাতিল করা যাবে, যাদের ভবিষ্যতে মার্কিন সরকারের ভাতা বা সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সামর্থ্য, স্থায়ী আয় আছে কি না, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নির্ধারণ করা হবে কোনো বিদেশি নাগরিক ভবিষ্যতে মার্কিন সমাজে অতিরিক্ত সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন ঝুঁকি দেখা যাবে, তাদের ভিসা আবেদন বাতিল করা হবে।

চলতি বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এই স্থগিতাদেশের আওতায় কেবল সীমিত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে, যেখানে আবেদনকারী পাবলিক চার্জ সংক্রান্ত সব শর্ত পূরণ করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ২০০২ সালের বিধান অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা পাবলিক চার্জের ভিত্তিতে ভিসা আবেদন প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতির পরিধি আরও বিস্তৃত করেছিল। পরে বাইডেন প্রশাসন সেই পরিবর্তনের কিছু অংশ শিথিল করে। এবার নতুন করে পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ৭৫টি দেশের জন্য একযোগে ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।

স্থগিতাদেশের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভূটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au