সর্বশেষ

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

  • 1:47 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
পাকিস্তান ক্রিকেট দল।

মেলবোর্ন, ২০ জানুয়ারি-বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করা পাকিস্তানের অবস্থান নয় এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর ভিত্তিহীন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। সূচি অনুযায়ী, পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। অন্যদিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থানকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছিল পাকিস্তান। এর জেরে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, আইসিসি যদি বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ না দেয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। এমনকি প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন স্থগিত করার খবরও প্রকাশিত হয়।

তবে গালফ নিউজকে পিসিবির ওই কর্মকর্তা এসব দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তার ভাষায়, এসব বক্তব্য চলমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলার জন্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার মতো কোনো যৌক্তিক ভিত্তি নেই। ইতোমধ্যে শ্রীলঙ্কায় সিরিজ খেলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান, ফলে বয়কটের সিদ্ধান্ত নিলে তা আইসিসির কাছে গ্রহণযোগ্য হবে না।

এর আগে আইপিএল নিলামে দল পাওয়ায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ওই ঘটনার পর বিসিবি প্রকাশ্যে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলাকে তারা নিরাপদ মনে করছে না। এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

তবে আইসিসি এখনো সূচি পরিবর্তনের পক্ষে নয়। ফলে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ, আইসিসির অবস্থান এবং পাকিস্তানের নীতিগত সমর্থন নিয়ে বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা ও আলোচনা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au