সর্বশেষ

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমান

  • 2:47 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জানুয়ারি-গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে উইজডেন। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ফিজ।

মুস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মুস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। এ বছরে কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না, আর স্ট্রাইক রেটে শুধু হোল্ডারই তার চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

গত বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মুস্তাফিজ। ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন এই টাইগার পেসার।

উইজডেন বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। এছাড়া দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডও আছেন বর্ষসেরা এই দলে।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারিন।

২০২৫ সালের উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au