গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…
মেলবোর্ন ২০ জানুয়ারি-মঙ্গলবার শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে লড়বে রংপুর ও সিলেট। মিরপুরে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। দিনের অন্যম্যাচে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল রাজশাহী ও চট্টগ্রাম। পরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
অনেক বাধা-বিপত্তি আর ঝড় ঝঞ্চজা পেরিয়ে রাউন্ড রবিন লিগ শেষে প্লে-অফে এসে দাঁড়িয়েছে বিপিএল। সিলেট পর্বের লম্বা জার্নি শেষে চট্টগ্রাম পর্বে না হয়েই বিপিএল এসেছে ঢাক পর্ব৬ দলের ২ দল বাদ গেছে, এখন বাকি ৪ দল লড়বে শিরোপার জন্য। পরিবর্তিত সময়ে মঙ্গলবার মাঠে গড়াচ্ছে এবারের প্লে-অফ পর্ব।
টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর পরও খেই হারিয়েছিল রংপুর। তবে শেষদিকে এসে আবারো কক্ষপথে ফিরেছে তারা। নুরুল হাসান হোসানের কাছ থেকে অধিনায়কত্বের ব্যাটন লিটন দাসের কাছে গেলেও, পারফরম্যান্স বদলায়নি রংপুরের। এলিমেনিটরে তাই জয়ের লক্ষ্যেই নামবে তারা।
এসিকে, সিলেটও একবিন্দুও ছাড় দেবে না রংপুরকে। এলিমিনেটরের আগেই শক্তিমত্তা বাড়াতে দলে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস উকস। সেই সাথে মইন আলী, ইথান ব্রুকসরা তো আছেই। তিন ইংলিশ তারকাকে নিয়ে রংপুরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সিলেট।
কোয়ালিফায়ারের লড়াইটা টেবিলের সেরা দুই দল চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই রাউন্ড রবিন লিগ শেষ করেছে রাজশাহী। আত্মবিশ্বাসে টইটুম্বুর রাজশাহী শিবির। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো টুর্নামেন্ট দাপটের সঙ্গে খেলেছে তারা। শেষটাও তাই ভালো করতে চাইবে মুশফিক-নিশামরা।
দুইয়ে থাকায় ফাইনালে ওঠার দুটি সুযোগ পাচ্ছে চট্টগ্রাম রয়্যালসও। টুর্নামেন্টের শুরুতে শেখ মেহেদির দলকে খুব একটা ভয়ংকর মনে না হলেও, তারা নিজেদের প্রমাণ করেছে প্রতিনিয়তই। ১০ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বোলিং তালিকায় সবার উপরে আছেন চট্টগ্রামের শরীফুল। কোয়ালিফায়ারেও দলকে জেতাতে বড় ভূমিকা রাখতে হবে জাতীয় দলের এই বাহাতি পেসারকেই, সাথে নাইম-মেহেদিরা তো থাকছেনই।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au