গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…
মেলবোর্ন ২০ জানুয়ারি-নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল যাত্রা শেষ। রোববার নিজেদের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে এবারের আসর শেষ করেছে নতুন দলটি। এদিন দলের হয়ে ব্যাট করেননি ওপেনার সৌম্য সরকার।
তবে বল হাতে ফিল্ডিংয়ের সময় দেখা গেছে তাকে। আর এদিনই কন্যা সন্তানের বাবা হয়েছেন সৌম্য। দেশের বাইরে আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে। যে কারণে বিপিএলের শুরুতে যোগ দিতে দেরি হয়েছিল তার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি না লিখলেও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সৌম্য। সেখানে বউয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। খুলনার তুতপাড়া গ্রামের গোপাল দেবনাথের মেয়ে হলেন পূজা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au