সর্বশেষ

আলোচনার শীর্ষে নেটফ্লিক্সের সেরা ডিজাস্টার থ্রিলার ‘দ্য গ্রেট ফ্লাড’

  • 3:18 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- মুক্তির পর থেকেই কিম বায়ং উ পরিচালিত নতুন সিনেমা দ্য গ্রেট ফ্লাড নিয়ে আলোচনা থামছেই না। নেটফ্লিক্সে গত ১৯ ডিসেম্বর মুক্তির পর অল্প সময়ের মধ্যেই এটি দর্শকের নজর কাড়ে এবং এখন প্ল্যাটফর্মটির বিদেশি ভাষার সিনেমার তালিকার শীর্ষে অবস্থান করছে। যদিও সমালোচকদের মতে এটি গত বছরের অন্যতম সেরা ডিজাস্টার থ্রিলার।

এক বিধ্বংসী বন্যার পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে পানিতে ভেসে থাকা একটি অ্যাপার্টমেন্টে আটকে পড়া কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিউল শহরের ভয়াবহ প্লাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাপ্রতিষ্ঠানে আটকা পড়ে গুন আন না, কিম দা মি এবং সন হে জু, পার্ক হ্য সু। ক্রমেই বাড়তে থাকা পানির মধ্যে তারা দুজন উদ্ধার পাওয়ার চেষ্টা চালায়।

পরিচালক কিম বায়ং উ বলেন, সিনেমায় পানির দ্বৈত রূপ তুলে ধরা হয়েছে। পানি যেমন জীবনের উৎস, তেমনি ধ্বংসের প্রতীকও। তার ভাষায় পানি আমাদের দেহের বড় অংশের উপাদান এবং এটি নানা রূপ নিতে পারে। শুরুতে পানিকে শুধু একটি বিপর্যয় মনে হলেও গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এর অর্থ বদলে যায়।

অভিনেত্রী কিম দা মি জানান, চিত্রনাট্য প্রথম পড়ার সময় পর্দায় এর বাস্তবায়ন কল্পনা করা তার জন্য কঠিন ছিল। তবে নির্মাতার ওপর পূর্ণ আস্থা ছিল বলেই কাজটি গ্রহণ করেন।

অভিনেতা পার্ক হ্য সু বলেন, তিনিও চিত্রনাট্য পড়ে ভাবছিলেন এটি কতটা বাস্তবসম্মতভাবে তুলে ধরা সম্ভব। প্রকৃতির পরিবর্তন পরিচালক কীভাবে পর্দায় দেখাবেন, সেই কৌতূহলই তাকে এই সিনেমার প্রতি আকৃষ্ট করেছে।

জলমগ্ন দৃশ্যগুলো ধারণের জন্য মাসব্যাপী প্রস্তুতি নিতে হয়েছে অভিনয়শিল্পীদের। পরিচালক জানান, পানির মধ্যে অভিনয়ের জন্য সবাইকে স্কুবা ডাইভিং এবং সাঁতার শেখার প্রশিক্ষণ নিতে হয়েছে। কয়েক মাস আগে একসঙ্গে এই প্রস্তুতি শুরু করেন তারা।

সূত্র: কোরিয়া টাইমস

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au