সর্বশেষ

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

  • 3:22 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- ২০২৫ সালে প্রথমবারের মতো বাবা–মা হন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। গতবছরের ১৫ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, আর সেই তারিখটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ একই দিন ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের দুই সবচেয়ে বড় উৎসব একসঙ্গে ধরা দেয় তাদের জীবনে, যা যেন ভাগ্যের এক অপূর্ব উপহার।

এরপর থেকেই প্রিয় তারকাদের কাছ থেকে নতুন কোনো আপডেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার (১৮ জানুয়ারি) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন ঘোষণায় মেয়ের নাম প্রকাশ করেন রাজকুমার ও পত্রলেখা।

যৌথভাবে শেয়ার করা পোস্টে তারা তুলে ধরেন তাদের ছোট্ট সন্তানের এক মিষ্টি ঝলক। ছবিতে দেখা যায়—নবজাতক তার ক্ষুদ্র আঙ্গুল দিয়ে মা–বাবার হাত ধরে আছে, যা ভালোবাসা, নিরাপত্তা আর একতার এক নিঃশব্দ কিন্তু গভীর প্রতীক হয়ে উঠেছে।

আর প্রকাশিত সেই ছবির ক্যাপশনে আবেগ দিয়ে তারা লিখেছেন ,’ভাঁজ করা হাত আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি।‘

এরপরই তারা প্রকাশ করেন তাদের কন্যার নাম, ‘পার্বতী পাল রাও’, সঙ্গে ছিল হৃদয় ও হাতের জোড় করা ইমোজি।

এই ঘোষণার পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত, সবাই নতুন অতিথিকে স্বাগত জানাতে ছুটে আসেন তাদের সোশ্যাল হ্যান্ডেলের মন্তব্যের ঘরে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au