আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা বেটসের
মেলবোর্ন, ২৫ এপ্রিল- দীর্ঘ দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা সুজি বেটস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই…
মেলবোর্ন, ২০ জানুয়ারি-অস্ট্রেলিয়ার কেগারি দ্বীপে (সাবেক ফ্রেজার আইল্যান্ড) একটি সৈকতে ডিঙ্গোর একটি দলের ঘেরা অবস্থায় যে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছিল, তাঁর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মৃত্যুর পেছনে তিনি ডুবে গিয়েছিলেন নাকি ডিঙ্গোর আক্রমণের শিকার হয়েছেন-তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না তদন্তকারীরা।
স্থানীয় গণমাধ্যম দ্য কুরিয়ার মেইলের বরাতে জানা গেছে, নিহত তরুণীর নাম পাইপার জেমস। বয়স ১৯ বছর। কানাডার নাগরিক এই তরুণী বন্ধুদের সঙ্গে কুইন্সল্যান্ডের জনপ্রিয় পর্যটন এলাকা কেগারিতে ছুটি কাটাতে এসেছিলেন। সোমবার ভোর পাঁচটার কিছু পর সেভেনটি ফাইভ মাইল বিচে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জেমসের শরীরে আত্মরক্ষার চিহ্ন বা ‘ডিফেন্সিভ উন্ডস’ পাওয়া গেছে। এ কারণে তিনি কীভাবে মারা গেছেন, তা নিয়ে তদন্ত আরও জটিল হয়ে উঠেছে। ডিঙ্গোর আক্রমণের সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনি ডুবে যাওয়ার ঘটনাও বিবেচনায় রাখা হচ্ছে।
ওয়াইড বে জেলার পুলিশ পরিদর্শক পল অ্যালজি বলেন, পাইপার জেমস গত ছয় সপ্তাহ ধরে এক বন্ধুর সঙ্গে কেগারিতে বসবাস করছিলেন এবং সেখানে কাজ করতেন। সোমবার ভোরে তিনি সাঁতার কাটতে সৈকতে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অ্যালজি জানান, প্রায় এক ঘণ্টা পর দুই ব্যক্তি গাড়ি চালিয়ে যাওয়ার সময় সৈকতের ধারে একটি বস্তুর চারপাশে প্রায় ১০টি ডিঙ্গো ঘিরে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেটি একটি মানবদেহ। তিনি বলেন, ঘটনাটি প্রত্যক্ষ করা ব্যক্তিদের জন্য এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক অভিজ্ঞতা।
নিহত তরুণীর সঙ্গে থাকা বন্ধুও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ব্যাকপ্যাকারদের যে আবাসস্থলে তারা কাজ করতেন, সেখানে থাকা বন্ধুদের সহায়তায় ওই তরুণী এখন আছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না। অ্যালজি বলেন, “এই তরুণী ডুবে মারা গেছেন, নাকি ডিঙ্গোর আক্রমণের ফলে তাঁর মৃত্যু হয়েছে—এই মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au