সর্বশেষ

বাঁচার আকুতি, নেহা কক্করের ব্যক্তিগত জীবন ঘিরে ফের আলোচনা

  • 9:06 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ২০ জানুয়ারি- বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয় তার একটি পোস্ট। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনায় ইতি টানতে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন নেহা নিজেই।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহনপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।

এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য।

নেহা আরও জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ‘সিস্টেম’-এর কারণে মনঃক্ষুণ্ন ছিলেন। তার কথায়, আমি বুঝতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট দিলে কীভাবে রাইকে পাহাড় বানানো হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলাম।

ভবিষ্যতে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। ভক্তদের আশ্বস্ত করে নেহা লেখেন, চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই নতুন উদ্যমে ফিরব।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে হিয়ে হয় নেহার। ‘দিলবার’, ‘আঁখ মারেই’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি বানকে’সহ একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। বর্তমানে সংগীতভিত্তিক রিয়েলিটি শোতেও নিয়মিত বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au