সর্বশেষ

শেখ মেহেদীর অলরাউন্ড নৈপূণ্যে রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

  • 4:51 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জানুয়ারি-শেষ ওভারে দরকার ৯ রান। জমে উঠেছিল ম্যাচ। কিন্তু রিপন মণ্ডলের বলে ছক্কা হাঁকিয়ে সব উত্তেজনায় জল ঢেলে দেন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদী। ৩ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পায় চট্টগ্রাম।
এই জয়ে এবারের বিপিএলে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছে চট্টগ্রাম। রাজশাহী হারলেও আরেকটা সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মোকাবেলা করবে সিলেট টাইটান্সকে।

মিরপুর শেরে বাংলায় প্রথমে ব্যাট করে ১৩৩ রান তুলেছিল রাজশাহী। জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

রান তাড়ায় ৬৯ বলের দায়িত্বশীল উদ্বোধনী জুটিতে ৬৪ রান তুলে দেন নাঈম শেখ আর মির্জা বাইগ। ৩৮ বলে ৩০ করে আউট হন নাঈম। এরপর দুই পাকিস্তানি হাসান নেওয়াজ (২ ছক্কায় ১৪ বলে ২০) আর আসিফ আলি (৮ বলে ১ ছক্কায় ১১) রান এগিয়ে দিয়ে যান।

৪৭ বলে ৪৫ করে আউট হন মির্জা বাইগ। এরপর মূল দায়িত্বটা পালন করেছেন অধিনায়ক শেখ মেহেদী। ৯ বলে ২ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে চট্টগ্রাম রয়্যালস বোলারদের তোপে ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল রাজশাহী ওয়ারিয়র্স। সেখান থেকে লোয়ার অর্ডারের আবদুল গাফফার সাকলাইনের শেষের ক্যামিওতে পুরো ২০ ওভার খেলে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় দলটি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন সাহিবজাদা ফারহান আর তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৩০ রান। ফারহান ১৯ বলে ২১ করে আউট হন।

নবম ওভারে রাজশাহীর দুই ব্যাটিং স্তম্ভকে টানা দুই বলে ফেরান শেখ মেহেদী হাসান। নাজমুল হোসেন শান্ত ১১ বলে ৮ আর মুশফিকুর রহিম (১ বলে ০) ফেরেন গোল্ডেন ডাকে।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। আকবর আলী ৩, জিমি নিশাম ৬ আর রায়ান বার্ল ফেরেন ৩ করেই। মাঝে আউট হন দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিমও। কঠিন পিচে ৩৭ বলে ৩ চার আর ১ ছক্কায় তিনি করেন ৪১।

একশর আগে (৯৮ রানে) ৭ উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে আবদুল গাফফার সাকলাইন আর রিপন মণ্ডলের ব্যাটে লড়াকু পুঁজি গড়েছে রাজশাহী। সাকলাইন ১৫ বলে ২ চার আর ৩ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। ৮ বলে ১ ছক্কায় ১০ রান করেন রিপন।

শেখ মেহেদী হাসান আর আমির জামাল নেন দুটি করে উইকেট।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au