সর্বশেষ

মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়িবহর

  • 12:08 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ভারতের মুম্বাইয়ের ব্যস্ত জুহু এলাকায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর শিকার হয়েছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার। দ্রুতগতির একটি অটোরিকশার আচমকা ধাক্কায় কনভয়ের নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, মুহূর্তের মধ্যেই সেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা—তারকার নিরাপত্তা নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশের ধারণা, অটোটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল, তবে এবার খোদ বড় তারকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে।

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au