বাংলাদেশ

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহত : দুদিনেও হয়নি মামলা-গ্রেপ্তার

  • 2:09 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় দুই দিনেও কোনো মামলা হয়নি।

মেলবোর্ন, ২২ জানুয়ারি- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িত কাউকেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সীতাকুণ্ড থানায় মামলার নথিভুক্তি না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে। নিহত র‍্যাব কর্মকর্তার সহকর্মী ও পরিবারও দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সশস্ত্র একটি গ্রুপ অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে মো. মোতালেব হোসেন গুরুতর আহত হন। হামলায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্সও গুরুতরভাবে আহত হন।

হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং তাদের মারধর করে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয় একটি পক্ষের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তদন্ত ও অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হামলার পেছনে জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান আধিপত্যের দ্বন্দ্ব বড় ভূমিকা রেখেছে। পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে এলাকাটি বহুদিন ধরেই সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। হাজার কোটি টাকার সরকারি খাসজমি দখল নিয়ে এখানে নিয়মিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি একটি বিএনপি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ইয়াসিন ও রুকন নামে দুটি প্রভাবশালী গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ে। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইয়াসিন বর্তমানে বিএনপির পরিচয়ে এলাকায় সক্রিয় বলে জানা গেছে। অপরদিকে রুকন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

এই দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয় এবং এর মধ্যেই অভিযানে যাওয়া র‍্যাব দল হামলার মুখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার ভাষ্য, এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং দীর্ঘদিনের অপরাধচক্র ও রাজনৈতিক ছত্রচ্ছায়ার ফল।

ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও মূল অভিযুক্তদের ধরতে না পারায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। নিহত র‍্যাব কর্মকর্তার পরিবার দ্রুত মামলা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au