বাংলাদেশ

নাটোরে শিক্ষক হত্যার পর অগ্নিসংযোগে প্রাণ গেল বৃদ্ধার

  • 4:48 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার

মেলবোর্ন ২২ জানুয়ারি-  নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে ‘বিক্ষুব্ধদের দেওয়া আগুনে’ এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। হত্যাকাণ্ডের মাত্র দেড় ঘণ্টা পর ঘটে যাওয়া এই অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহত বৃদ্ধা কুমারপাড়া এলাকার হাশেম আলীর ছেলে ওহাবের বাড়িতে বসবাস করতেন। আগুন লাগার সময় বাড়ির অন্য সদস্যরা কোনোভাবে বেরিয়ে যেতে পারলেও তিনি ঘরের ভেতরেই আটকা পড়ে যান এবং দগ্ধ হয়ে মারা যান।

এর আগে একই রাতে, রাত ১১টার দিকে কুমারপাড়া এলাকায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রেজাউল করিমকে বাড়ির সামনে ডাকাডাকি করে বাইরে আনেন। তিনি বাইরে এলে সেখানেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

শিক্ষক হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার পরপরই কিছু বিক্ষুব্ধ মানুষ ওহাবের বাড়িতে আগুন দেয় বলে প্রশাসনের প্রাথমিক ধারণা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত স্থানীয়দের বরাতে জানান, আগুন লাগার সময় পরিবারের অন্য সদস্যরা নিরাপদে সরে গেলেও ওহাবের বৃদ্ধা মা বের হতে পারেননি। তার নাম ও বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত শিক্ষক রেজাউল করিম সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, শিক্ষক রেজাউল করিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

দুটি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে, তবে এই সহিংস ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

শেষনিশ্বাস পর্যন্ত দেশসেবা করতে চান, অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনই রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন না, এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের সেবায়…

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে…

পার্থে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, হাসপাতালে আরও দুজন

অস্ট্রেলিয়ার পার্থের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হাসপাতালে ভর্তি করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au