বাংলাদেশ

আগেও এক যুবককে হত্যা, সম্রাটের নামে রয়েছে আরও ৩ মামলা

  • 12:39 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- সাভারে আলোচিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখের অপরাধের অতীত আরও ভয়াবহ হয়ে উঠছে। পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ছয়টি হত্যাকাণ্ডের পাশাপাশি তিনি আগেও এক যুবককে হত্যা করেছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসহ মোট আটটি মামলা চলমান রয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৪ সালের ৫ মার্চ সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার শাপলা হাউসিংয়ের ভেতর থেকে জেবায়ের ওরফে শাওন নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সম্রাট ওরফে সবুজ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

পুলিশ জানায়, সে সময় সম্রাট নিজেকে ‘টাইগার সম্রাট’ নামে পরিচয় দিতেন এবং রাজধানীর আরমানিটোলা এলাকার বংশালকে ঠিকানা হিসেবে ব্যবহার করতেন। পরে অভিযান চালিয়ে শাপলা হাউসিং এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি হেলাল উদ্দিন আরও বলেন, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ও ২৬ এপ্রিল মাদকসহ আরও দুই দফা সম্রাটকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ। বিভিন্ন মামলায় তিনি ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। আগে একটি হত্যা ও দুটি মাদক মামলার পাশাপাশি বর্তমানে তার বিরুদ্ধে মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে।

এরই মধ্যে সাভারে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের কাছে আসমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়, যার পরিচয় এখনও শনাক্ত হয়নি।

এরপর ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৯ ডিসেম্বর দুপুরে থানা রোড এলাকার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সবশেষ গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে একই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য সামনে আসায় সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ জানিয়েছে, সব ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au