বাংলাদেশ

ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি, ‘চিনে ফেলায়’ গৃহবধূকে হত্যা

  • 12:57 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি-  বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ ঘরের ভেতরে স্বর্ণালংকার ও টাকা চুরির সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় মোমেনা বেগম (৪২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা। বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম স্থানীয় ব্যবসায়ী বিল্লাল খানের স্ত্রী। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন। পরে রাতেই নিহতের স্বামী বিল্লাল খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল খান মানসা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরে ঘরে ঢুকে স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উপপরিদর্শক অহিদুল হক জানান, নিহত নারীর মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কানের নিচেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে কিল-ঘুষি দিয়ে মারধর করা হয় এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। চুরির সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতের স্বামী বিল্লাল খান বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী ঘরে একাই ছিলেন। দুর্বৃত্তরা ঘর থেকে ২৩ হাজার টাকা, দুটি সোনার রুলি ও এক জোড়া সোনার দুল নিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au