সর্বশেষ

চিরযৌবনা জয়া আহসান, নতুন রূপে আলোচনায়

  • 8:07 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি তার রূপেও মুক্ত ভক্ত-অনুরাগীরা। নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়ে গেছেন অনন্য মাত্রায়। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্য তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে সরব উপস্থিতি তার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান। সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে।

নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাকে ‘টাইমলেস বিউটি’ বলে আখ্যা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন—‘জয়ার রূপ এখনো আগের মতোই’।

জয়া আহসান ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্ত-অনুরাগীর প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।

অভিনয় গুণে সবসময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো সিনেমায় তার শক্তিশালী উপস্থিতি দর্শকমনে মুগ্ধ করেছে। পর্দার তাকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের।

জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের ভূমিকায়।

ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত ‘ওসিডি’ সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন এ সিনেমাটি তার ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে বলে আশা সিনেমাপ্রেমী দর্শকদের।

এই শাখার আরও খবর

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au