সর্বশেষ

শাহরুখ-রানির সেই সম্পর্ক কেন আজও অস্বস্তিকর, জানালেন করণ

  • 5:51 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
মেলবোর্ন, ২৪ জানুয়ারি- নির্মাতা করণ জোহরের ক্যারিয়ারের সবচেয়ে সাহসী সিনেমার মধ্যে অন্যতম ‘কাভি আলবিদা না কহনা’। ২০০৬ সালে মুক্তি পায় এটি। নিউ ইয়র্ক শহরের পটভূমিতে দাঁড়িয়ে এটি হিন্দি সিনেমার সেই অস্বস্তিকর এলাকায় ঢুকে পড়েছিল, যেখানে সাধারণত ক্যামেরা ঘোরাতে ভয় পেত বলিউড -অসুখী দাম্পত্য, সম্পর্কের ভেতরের শূন্যতা, আর সামাজিকভাবে গ্রহণযোগ্য সীমার বাইরে গিয়ে সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা।

সম্প্রতি এক অনুষ্ঠানে করণ জোহর নিজেই জানিয়েছেন, এই সিনেমার আবেগঘন গল্প মানসিকভাবে ভীষণ প্রভাব ফেলেছিল অভিনয়শীল্পীদের ওপর।

‘কাভি আলবিদা না কহনা’ সিনেমার কেন্দ্রে রয়েছে দেব (শাহরুখ খান) ও মায়া (রানি মুখার্জি)। দেবের স্ত্রী রিয়া (প্রীতি জিন্টা) এবং মায়ার স্বামী ঋষি (অভিষেক বচ্চন)। দু’টি দাম্পত্যই ভেতর থেকে অপূর্ণ, নিঃসঙ্গতায় ভরা। হঠাৎ এক আকস্মিক সাক্ষাৎ দেব ও মায়াকে টেনে নিয়ে যায় এক অপ্রত্যাশিত ঘনিষ্ঠতার দিকে।

শারীরিক ও মানসিক দুইই। এই সম্পর্ক যেমন তাদের মনের ক্ষত সারায়, তেমনই নৈতিক দ্বন্দ্বেও ফেলে।করণ জোহরের দৃষ্টিতে, এই সম্পর্ক কোনও কেলেঙ্কারি নয়। বরং এটি জন্ম নেয় অবহেলা, ভঙ্গুরতা আর অপূর্ণ প্রত্যাশা থেকে, যা বাস্তব জীবনের বহু দাম্পত্যেরই অপ্রকাশিত সত্য।

করণ সম্প্রতি জানান, সিনেমা নির্মাণের সময় প্রীতি জিন্টার পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল, কীভাবে শাহরুখ খানের চরিত্র এমন একজন নারীকে ঠকাতে পারে। করণ বলেন, ‘ও বিষয়টা খুব ব্যক্তিগতভাবে নিচ্ছিল। আমি ওকে এক পাশে নিয়ে হাঁটতে বেরোই। ওকে বলি, এটা প্রীতি জিন্টা নয়, রিয়া। ঘটনাটা রিয়ার সঙ্গে ঘটছে।

’তবে শুধু প্রীতি নন, ছবির ভারী ও জটিল আবেগ সবাইকেই নাড়িয়ে দিয়েছিল। করণ আরও বলেন, আমার মনে আছে, একটা সময় অভিষেক ভেঙে পড়েছিল। সিনেমায় একটা আবেগপ্রবণ দৃশ্য ছিল, যেখানে ও একেবারে কেঁদে ফেলেছিল। আবার এমন মুহূর্তও ছিল, যখন দেখতাম রানি চুপচাপ, বিষণ্ণ হয়ে বসে আছে। তখন বুঝেছিলাম, সবাই নিজের নিজের মাথার ভেতর দিয়ে কিছু না কিছু লড়াই করছে। কারণ সিনেমাটা এমন সব আবেগী ও সামাজিক বাস্তবতার কথা বলে, যেগুলো মানুষ অনুভব করে, কিন্তু মুখে আনতে চায় না। পুরো অভিজ্ঞতাটাই ছিল ভীষণ অস্থির, তোলপাড় করা।মুক্তির পর ‘কাভি আলবিদা না কহনা’ দর্শকদের স্পষ্টভাবে দু’ভাগে ভাগ করে দেয়। কেউ সিনেমার সাহস আর গভীর আবেগের প্রশংসা করেন, আবার কেউ দাম্পত্য ও বিশ্বস্ততা নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করায় সিনেমাটিকে সমালোচনার মুখে ফেলেন।

তবু সময়ের সঙ্গে এক কথা পরিষ্কার, ‘কাভি আলবিদা না কহনা’ বলিউডের প্রথম দিকের মূলধারার সিনেমাগুলোর মধ্যে অন্যতম, যা বৈবাহিক ভাঙনের মতো স্পর্শকাতর বিষয়কে সৎ ও সংবেদনশীলভাবে বিশ্লেষণ করার সাহস দেখিয়েছিল।

 

এই শাখার আরও খবর

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au