বিশ্ব

ভারতের ওপর থেকে মার্কিন শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত!

  • 3:06 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৬৪ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি- ভারতের ওপর আরোপিত উচ্চ মার্কিন শুল্ক আংশিকভাবে প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছ থেকে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমানোয় অন্তত ২৫ শতাংশ শুল্ক শিথিল করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে নয়াদিল্লির সাম্প্রতিক অবস্থান যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ কারণেই ভারতের ওপর আরোপিত মোট ৫০ শতাংশ শুল্কের একটি অংশ তুলে নেওয়ার পথ তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র দুই ধাপে ভারতের ওপর এই শুল্ক আরোপ করেছিল। প্রথমে বাণিজ্য ঘাটতির অভিযোগ তুলে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হয়। পরে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর চাপ বাড়াতে গিয়ে, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার কারণে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

স্কট বেসেন্ট বলেন, ভারতের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর প্রমাণিত হয়েছে। এর ফলে ভারত রাশিয়ান তেল কেনা কমিয়েছে। শুল্ক এখনো বহাল রয়েছে, তবে তা প্রত্যাহারের একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

এর আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও বেসেন্ট একই দাবি করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ান তেল আমদানি বাড়ালেও ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পর সেই আমদানি ক্রমশ কমেছে। যুক্তরাষ্ট্র আশা করছে, ভবিষ্যতে ভারত রাশিয়ান তেল কেনা পুরোপুরি বন্ধ করবে।

বেসেন্টের মন্তব্যে ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতিতে সম্ভাব্য পরিবর্তনের আভাস মিলছে। গত বছরের আগস্টে শুল্ক আরোপের পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও, সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশই উত্তেজনা প্রশমিত করতে এবং একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

যদিও সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসরকারি খাত রাশিয়ান তেল আমদানি কমিয়েছে, তবে ভারত সরকার দাবি করেছে যে রাশিয়া থেকে তেল কেনা এখনো অব্যাহত রয়েছে। নয়াদিল্লি বরাবরই বলে এসেছে, তাদের জ্বালানি নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত এবং যুক্তরাষ্ট্রের চাপকে তারা অন্যায় ও অযৌক্তিক বলে মনে করে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো মস্কোকে বর্জন করলে, ছাড়ে রুশ অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হয়। এই প্রেক্ষাপটেই ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক শিথিলের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au