সর্বশেষ

ক্রিকেট আর রুপালি পর্দার বাইরে শান্তির খোঁজ ভিরাট-আনুষ্কার

  • 3:38 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- ভারতীয় ক্রিকেট সুপারস্টার ভিরাট কোহলি ও বলিউড কুইন আনুষ্কা শর্মা—ভক্তদের প্রিয় ‘বিরুশকা’। গ্ল্যামার দুনিয়ার কোলাহল থেকে দূরে বর্তমানে লন্ডনেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। সেখানেই একান্তে পালন করলেন এক ধর্মীয় অনুষ্ঠান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাদের সেই আধ্যাত্মিক মুহূর্তের একটি ছবি এখন নেটদুনিয়ায় প্রশান্তি ছড়াচ্ছে। খ্যাতি আর বিত্তের শিখরে থেকেও ভিনদেশে নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে রাখার এই দৃশ্য ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, লন্ডনের বাসভবনে ঘরোয়া পরিবেশে একটি বিশেষ পূজার আয়োজন করেছেন তারা। ভিরাটের পরনে ছিল ধবধবে সাদা ঐতিহ্যবাহী কুর্তা, যা তার ব্যক্তিত্বে এনেছে স্নিগ্ধতা। পাশে আনুষ্কা শর্মা দাঁড়িয়ে আছেন ছিমছাম অথচ মার্জিত পোশাকে, মুখে সেই চিরচেনা ভুবনভোলানো হাসি। এক পুরোহিতের উপস্থিতিতে চলছে পূজার আচার-অনুষ্ঠান। ছবিতে এক শিশুর উপস্থিতিও নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। ভক্তরা বলছেন, সাত সমুদ্রপাড়ে থেকেও ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি তাদের এই অনুরাগ সত্যিই প্রশংসনীয়।

অবশ্য ভিরাট-আনুষ্কার এই আধ্যাত্মিক রূপ নতুন নয়। এর আগেও বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের আশ্রমে বা বিভিন্ন মন্দিরে তাদের গভীর ঈশ্বরভক্তি দেখা গেছে। খেলার মাঠ বা রুপালি পর্দার ব্যস্ততা শেষে তারা যে মানসিক শান্তির খোঁজ করেন, তা এই ছবিগুলোতেই স্পষ্ট। লন্ডনের যান্ত্রিক জীবনের মাঝেও বিরাট-অনুষ্কার এই ‘আধ্যাত্মিক দিনযাপন’ ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছে।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au