সর্বশেষ

হলিউড ছাড়ছেন ক্রিস্টেন, ট্রাম্পকে দায়ী করলেন অভিনেত্রী

  • 2:36 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে অভিষেক। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে এবার বোধ হয় সে অধ্যায় শেষ হতে চলেছে। সম্প্রতি এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতি বিরক্ত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তাঁরা। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার শুটিংও যুক্তরাষ্ট্রে করেননি অভিনেত্রী, করেছেন লাটভিয়াতে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে ইউরোপে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

স্টুয়ার্ট এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও হলিউড ছাড়ার কথা বললেন, যার কিছুদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন। ‘অ্যাভাটার’ সিনেমার শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে বসবাস শুরু করেছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্যামেরন জানিয়েছেন, নিউজিল্যান্ডেই স্থায়ী হয়েছেন তিনি, আর ফিরবেন না যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন দুই জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেস ও রোজি ও’ডোনেল।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au