সর্বশেষ

মেট্রোয় বিপজ্জনক স্টান্ট, জেল-জরিমানার হুমকিতে বরুণ

  • 3:15 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- পর্দায় তিনি দেশপ্রেমিক জওয়ানের ভূমিকায়, অথচ বাস্তবে তার আচরণেই উঠল দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ! আসন্ন সিনেমা ‘বর্ডার ২’-এর প্রচারে গিয়ে বড়সড় বিতর্কে জড়ালেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। মুম্বাইয়ের যানজট এড়িয়ে সিনেমার প্রচার চালাতে মেট্রো সফর বেছে নিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই মেতে উঠলেন বিপজ্জনক ‘স্টান্ট’-এ। মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার সেই দৃশ্য ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। প্রশংসা তো দূর, উল্টো জুটল জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি।

প্রশংসার মাঝেই নতুন বিপত্তি ‘বর্ডার ২’ ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর বরুণের ‘জওয়ান লুক’ নিয়ে শুরুতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ধীরে ধীরে তা দর্শকদের মন জয় করতে শুরু করেছিল। সমালোচকরাও তার পারফর্মেন্সের প্রশংসা করছিলেন। ঠিক এমন এক ইতিবাচক সময়েই নতুন বিতর্কের জন্ম দিলেন অভিনেতা। মুম্বাইয়ের জ্যাম এড়াতে এবং সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি মেট্রো সফরের সিদ্ধান্ত নেন। বলিউডে সিনেমার প্রচারণার জন্য গণপরিবহন ব্যবহারের চল নতুন নয়, কিন্তু বরুণের এই যাত্রা শেষ পর্যন্ত ‘বিপজ্জনক বিনোদনে’ রূপ নেয়।

মেট্রোতে ঠিক কী ঘটেছিল? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুরুতে বরুণ ধাওয়ান বেশ সাবলীলভাবেই সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে গিয়েছিলেন। সহযাত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন, জানতে চাইছিলেন তারা ‘বর্ডার ২’ কোন প্রেক্ষাগৃহে দেখবেন। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি হঠাৎ ট্রেনের ছাদের হাতল ধরে শরীর দুলিয়ে ঝুলে পড়েন। ভিডিওতে তাকে মেট্রোর হাতল ধরে রীতিমতো জিমন্যাস্টিকসের কায়দায় দোল খেতে দেখা যায়। তার এই কাণ্ড দেখে আশেপাশের যাত্রীরা অবাক হলেও, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।

বিষয়টি নজরে আসা মাত্রই কঠোর অবস্থান নেয় মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ (MMMOCL)। বরুণের ওই ভিডিওটি নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে তারা তীব্র ভর্ৎসনা করে। পোস্টে লেখা হয়, “অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এ ধরনের স্টান্ট করার চেষ্টা করবেন না। বন্ধুরা মিলে মেট্রো সফর উপভোগ করা যায়— আমরা বুঝি। কিন্তু এই হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।”

কর্তৃপক্ষ আরও মনে করিয়ে দেয়, তারকারা আইনের ঊর্ধ্বে নন। তাদের বার্তায় স্পষ্ট বলা হয়, “মেট্রোর ভেতরে এমন আচরণ আইনত অপরাধ এবং এর জন্য কারাদণ্ডও হতে পারে। ভবিষ্যতে একজন দায়িত্ববান নাগরিকের মতো মেট্রোয় ভ্রমণ করুন।” সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন পাবলিক ফিগার হিসেবে বরুণের কি সাধারণ নিরাপত্তা বিধি মেনে চলা উচিত ছিল না? কেউ কেউ বলছেন, তাকে দেখে তরুণ প্রজন্ম উৎসাহিত হতে পারে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। যদিও এই বিতর্ক নিয়ে বরুণ ধাওয়ানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে সিনেমা মুক্তির ঠিক আগে এমন ঘটনা তার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au