সর্বশেষ

১২ কোটি টাকার আফসোসে ভুগছেন র‍্যাপার বাদশা

  • 9:37 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- আকাশছোঁয়া জনপ্রিয়তা আর বিলাসী জীবনের জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ র‍্যাপার বাদশা। তবে হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন তিনি। আবেগের বশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল গাড়ি কিনে এখন আক্ষেপে ভুগছেন এই তারকা। খবর নিউজ ১৮।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, প্রায় এক মাস আগে কোনো পরিকল্পনা ছাড়াই তিনি কিনে ফেলেন রোলস রয়েস কুলিনান সিরিজ ২ মডেলের একটি গাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো অল্প কয়েকজন তারকার বিশেষ তালিকায় জায়গা করে নেন।

গাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরে বাদশা বলেন, এটি ছিল পুরোপুরি হঠকারী সিদ্ধান্ত। তার ভাষায়, ‘মনে হলো এখনই কিনতে হবে। গাড়ি কেনার পর কয়েক মিনিট নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেই উত্তেজনা মিলিয়ে যায়।’

এত বড় অঙ্কের টাকা খরচের পর তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয় বলেও জানান তিনি। বাদশার কথায়, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন এরপর কী চাইবো—সেটাই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। সেখান থেকেই আফসোসটা শুরু।’

দামি জিনিসের প্রতি দুর্বলতা যে তার পুরোনো অভ্যাস, সেটাও স্বীকার করেছেন এই র্যাপার। পোশাক কিংবা জুতোর ক্ষেত্রে প্রায়ই আবেগে সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার সাড়ে ১২ কোটির গাড়ি কেনা যে পুরোপুরি আবেগতাড়িত ছিল, তা অকপটে মেনে নিচ্ছেন বাদশা।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au