বিশ্ব

অজিত পওয়ারের মৃত্যু নিছক দুর্ঘটনা, ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন শরদ পওয়ার

  • 1:55 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মর্মান্তিক মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের আবহ। বুধবার সকালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর নানা জল্পনা ও ষড়যন্ত্রের তত্ত্ব উঠতে শুরু করলে সেগুলি স্পষ্টভাবে খারিজ করে দিলেন এনসিপি প্রধান ও তাঁর কাকা শরদ পওয়ার। প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি নিছকই একটি দুর্ঘটনা, এর মধ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই।

বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিত পওয়ারকে বহনকারী বিমানটি। মাঝারি মাপের চার্টার্ড ওই বিমানে অজিত পওয়ার-সহ মোট পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং বাকি দু’জন বিমানকর্মী। অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

অজিত পওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ শরদ পওয়ার বলেন, “এটি সম্পূর্ণরূপে একটি দুর্ঘটনা। এর মধ্যে কোনও ষড়যন্ত্র নেই। অজিতের মৃত্যু মহারাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ ও অভিজ্ঞ নেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন। মহারাষ্ট্র একজন মহান ব্যক্তিত্বকে হারাল।” তিনি আরও বলেন, “সবকিছু আমাদের হাতে থাকে না। কিছু ঘটনার নেপথ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। দয়া করে এই শোকের ঘটনায় রাজনীতি টানবেন না।”

ডিজিসিএ সূত্রে জানা গেছে, মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার। তিনি যে বিমানে যাত্রা করছিলেন, সেটি ছিল বম্বার্ডিয়ার এরোস্পেস নির্মিত লিয়ারজেট ৪৫ মডেলের চার্টার্ড বিমান, যার রেজিস্ট্রেশন নম্বর ‘ভিটি-এসএসকে’। উড়ান সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘ফ্লাইটরেডার২৪’ জানিয়েছে, বারামতি বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়বার অবতরণের সময়ই বিমানটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। প্রাথমিক রিপোর্ট না আসা পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, অজিত পওয়ারের মৃত্যুতে বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষে মহারাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au