সর্বশেষ

আদালতের লড়াইয়ের পর নীরবতা বেছে নিয়েছেন অ্যাম্বার হার্ড

  • 4:41 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন ৩০ জানুয়ারি- অভিনেতা জনি ডেপের সঙ্গে বহুল আলোচিত মানহানি মামলা নিজের জীবনের উপর কীভাবে প্রভাব ফেলেছে, সে বিষয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজেকে এখন ‘নীরব’ এবং সমাজ থেকে একপ্রকার ‘নিমজ্জিত’ অবস্থায় অনুভব করছেন।

টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ‘সাইলেন্সড’ শিরোনামের একটি নতুন তথ্যচিত্রে, যা শনিবার (২৪ জানুয়ারি) সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে।

তথ্যচিত্রে হার্ড ব্যাখ্যা করেন, জনি ডেপের সঙ্গে দীর্ঘ ও প্রকাশ্য আদালতে মামলায় কীভাবে তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি এবং পৃথিবীতে নিজের অবস্থান সম্পর্কে ভাবনাকে বদলে দিয়েছে। অভিনেত্রী বলেন, কথা বলার চেষ্টা করলেই পরিস্থিতি আরও ‘খারাপ’ হয়ে যেত এবং ধীরে ধীরে তিনি অনুভব করেন যে নিজের কথা বলার জায়গা তিনি হারিয়ে ফেলেছেন।

হার্ডের ভাষায়, ‘আমি বুঝতে পারিনি যে একজন নারী হিসেবে নিজের কণ্ঠস্বর ব্যবহার করা আমার জন্য এতটা ক্ষতিকর হতে পারে। আমি আমার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি এখানে আমার গল্প বলতে আসিনি। সত্যি বলতে, আমি আর আমার কণ্ঠস্বর ব্যবহার করতেও চাই না—এটাই যত সমস্যার।’

টিএমজেড জানায়, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট-এ হার্ডের প্রকাশিত একটি মতামত কলামের জেরে এই আইনি লড়াইয়ের সূচনা হয়। ওই লেখায় হার্ড পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন। এরপরই জনি ডেপ তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত আদালত ডেপের পক্ষে রায় দেন এবং অভিনেত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। তবে একই সঙ্গে হার্ডের পাল্টা মামলার একটি অংশেও জুরি তার পক্ষে রায় দেন।

বিচারের রায়ের পর অ্যাম্বার হার্ড জনজীবন থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন। তিনি স্পেনে চলে যান এবং কিছুটা সাধারণের মতোই জীবনযাপন শুরু করেন। মাঝের এই সময়টায় তাকে নিয়ে জনসাধারণের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা চললেও তা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

অন্যদিকে, খাদের কিনারায় চলে যাওয়া জনি ডেপের ক্যারিয়ার নতুন করে গতি পেয়েছে। বর্তমানে নতুন সিনেমায় কাজ করছেন তিনি, পাশাপাশি আল পাচিনোর মতো অভিনেতাকে নিয়ে নির্মাতার ভূমিকাতেও দেখা গেছে তাকে।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au